সৌদিতে দগ্ধ তিনজনের লাশ স্বজনের কাছে হস্তান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি আরবের রিয়াদে আগুনে পুড়ে নিহত বাকি তিন বাংলাদেশির লাশ আজ মঙ্গলবার বিকেলে ঢাকায় এসে পৌঁছেছে। পরে লাশগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের ওয়েজ আর্নাস কল্যাণ বোর্ডের সহকারী পরিচালক জাহিদ আনোয়ার বিকেলে প্রথম আলোকে জানান, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে (বিজি-০৪০) সোয়া তিনটার দিকে সৌদিতে নিহত মোহাম্মদ গাফফার, নাজির ওরফে মিজান ও মোহাম্মদ বাহাউদ্দিনের লাশ ঢাকায় এসে পৌঁছায়। পরে লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে। সেখানে নিহতদের প্রত্যেককে দাফন খরচের জন্য ৩৫ হাজার করে টাকা দেওয়া হয়েছে।’
এ সময় প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আজহারুল ইসলাম, ওয়েজ আর্নাস কল্যাণ বোর্ডের পরিচালক মোহসিন চৌধুরী ও জিয়াউদ্দীন উপস্থিত ছিলেন।
গত ১২ মে সৌদি আরবের রিয়াদের শিফা সানাইয়া এলাকায় অবস্থিত ‘তিতাস ফার্নিচার’ নামের একটি সোফা তৈরির কারখানায় আগুন লেগে নয়জন বাংলাদেশি নিহত হন। ছয়জনের লাশ শুক্রবার ঢাকায় এসে পৌঁছায়।