সৌদিতে বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের দক্ষতা যাচাইয়ের উদ্যোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৌদি আরবে নিয়োজিত বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের দক্ষতা যাচাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। দেশটির টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল ট্রেনিং করপোরেশন (টিভিটিসি) এ ঘোষণা দিয়েছে। দেশটিতে প্রায় ৬০ লাখ বিদেশি কর্মী কর্মরত রয়েছেন।এ ব্যাপারে সৌদি আরবের ডিপার্টমেন্ট ফর প্রফেশনালস স্কিলস টেস্টিংয়ের পরিচালক সাদ আল সায়েব জানান, বিদেশি কর্মীদের দক্ষতা যাচাইয়ে সরকারি-বেসরকারি অংশীদারের (পিপিপি) ভিত্তিতে একটি প্রকল্প বাস্তবায়ন করা হবে। আগামী বছরের মার্চ নাগাদ এই প্রকল্পের কাজ শেষ হবে। তিনি আরও জানান, নতুন করে কেউ কর্মী ভিসায় সৌদি আরবে এলে তাঁর জন্য দক্ষতা যাচাইয়ের পরীক্ষা বাধ্যতামূলক।গতকাল বৃহস্পতিবার আরব নিউজের অনলাইন সংস্করণে দেওয়া একান্ত সাক্ষাৎকারে সাদ আল সায়েব এসব কথা জানান। তিনি বলেন, কর্মীদের পেশাগত দক্ষতা ও যোগ্যতা বাড়াতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। আরব নিউজ ডট কম।