সৌদিতে সিলিন্ডার বিস্ফোরণে আহত বাংলাদেশির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি আরবের দাম্মামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ফেনীর জয়নাল আবদীন ওরফে বশির (৪০) গতকাল রোববার মারা গেছেন।
ফেনীর ফুলগাজী সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল হোসেন জানান, তিন সন্তানের জনক জয়নাল আবদীনের বাড়ি মধ্যম মনতলা গ্রামে। পারিবারিক সূত্র জানায়, গত বুধবার দাম্মামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গুরুতর দগ্ধ হন জয়নাল। পরে তাঁকে সেখানকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল তিনি মারা যান।
জয়নালের বড় ভাই আজু মিয়া জানান, দগ্ধ হওয়ার আগে জয়নাল মুঠোফোনে জানিয়েছিলেন এ বছরের শেষের দিকে তিনি বাড়ি ফিরবেন।