সৌদিতে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৌদি আরবে বাংলাদেশের দুই প্রবাসী নাগরিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। সৌদি আবরের স্থানীয় সময় আজ শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
তাঁরা হলেন খোরশেদ আলম (৩০) ও আব্দুল মালেক হাওলাদার (৪০)। তাদের দুজনের বাড়ি চাঁদপুর সদর উপজেলায়।
বার্তা সংস্থা ইউএনবির খবরে বলা হয়েছে, খোরশেদ আলমের বাড়ি চাঁদপুরে সদর উপজেলায় কামালপুর গ্রামে এবং আব্দুল মালেক হাওলাদারের বাড়ি একই উপজেলার ঢালির ঘাট গ্রামে। খোরশেদ আলম ও আব্দুল মালেক হাওলাদারের পরিবার জানিয়েছে তাঁরা দুজনই সৌদি আরবে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন। স্থানীয় সময় আজ সকাল সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে।