প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৌদি আরবের তাবুকে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি মারা গেছেন। নিহত সৈয়দ ইউনুস মিয়া (৩২) ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদরের আলীনগর গ্রামের মৃত সৈয়দ আবুল বাশারের ছেলে। গত শুক্রবার সৌদি আরবের স্থানীয় সময় ছয়টার দিকে এ দুর্ঘটনার ঘটনা ঘটে। ওই দিন রাতে পরিবারের লোকজন মুঠোফোনে ইউনুসের নিহত হওয়ার খবর পান। সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি|