সৌন্দর্যবর্ধন কর্মসূচি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম শহরের সৌন্দর্যবর্ধন কর্মসূচির আওতায় বিমানবন্দর সড়কে গতকাল শনিবার ফুলের গাছ লাগানোর কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। চট্টগ্রাম উপকূলীয় বন বিভাগ বিমানবন্দর সড়কে এই বৃক্ষ রোপণের আয়োজন করে। বিমানবন্দরসংলগ্ন সড়কে সকালে উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী হাসান মাহমুদ বলেন, চট্টগ্রাম শহর থেকে শাহ আমানত বিমানবন্দর পর্যন্ত রেল লাইন সম্প্রসারণ করা হবে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন প্রধান বন সংরক্ষক ইশতিয়াক উদ্দিন আহমদ, চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক সফিউল আলম চৌধুরী ও চট্টগ্রাম উকূলীয় বন বিভাগের কর্মকর্তা সুনীল কুমার কুণ্ডু।