প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘বিশ্ববিদ্যালয়গুলো কি আবাসিক এলাকায় পরিণত হবে?’ শিরোনামে অধ্যাপক সৌমিত্র শেখরের মতামতের প্রতিবাদ জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। গত শুক্রবার প্রথম আলোয় প্রকাশিত উপসম্পাদকীয়তে তিনি এই মত দেন। গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে সৌমিত্র শেখরের কুশপুত্তলিকা নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেন শিক্ষার্থীরা। বেলা একটার দিকে বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের ভাস্কর্যের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে শিক্ষার্থীরা লেখকের কুশপুত্তলিকা দাহ করেন।এ সময় শিক্ষার্থীরা দাবি করেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হল উদ্ধারের শান্তিপূর্ণ ও যৌক্তিক আন্দোলনকে কটাক্ষ করেছেন সৌমিত্র শেখর। তিনি হলগুলো উদ্ধার করে একাডেমিক ভবন করার পক্ষে মত দিয়ে শিক্ষার্থীদের দুঃখ-কষ্টকে অবজ্ঞা করেছেন।