প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘ঘরে ঘরে বিদ্যুৎ’ প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান এবং দুস্থ পরিবারে সৌর প্যানেল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মোহাম্মদ বেলায়েত হোসেন। উপজেলার ১৮৯টি দুস্থ পরিবার, ২৪টি শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে সৌর প্যানেল বিতরণ করা হয়।