প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার আদমদীঘি উপজেলার দমদমা গ্রামে বরেন্দ্র প্রকল্পের মাধ্যমে স্থাপন করা হয়েছে পাতকুয়াভিত্তিক সৌরবিদ্যুৎ চালিত সেচব্যবস্থা। শস্য বহুমুখীকরণের লক্ষ্যে প্রায় পৌনে ১৪ লাখ টাকা ব্যয়ে স্থাপিত নতুন ব্যবস্থার এই সেচ প্রকল্প গতকাল রোববার বিকেলে পরিদর্শন করেন কৃষি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক প্রকৌশলী আবদুর রশিদ, বরেন্দ্র অঞ্চল বগুড়ার নির্বাহী প্রকৌশলী তরিকুল ইসলাম, আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম প্রমুখ। পরে কৃষিসচিব গ্রামের কৃষক ও কৃষাণিদের সঙ্গে মতবিনিময় করেন।