সৌরভের জন্য ৬০ হাজার টাকা প্রয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর পরশুরাম উপজেলার চম্পকনগর গ্রামের ফিরোজা বেগমের একমাত্র ছেলে সৌরভ হোসেন (১৬) পাঁচ বছর ধরে ব্লাড ক্যানসারে (লিউকোমিয়া) আক্রান্ত। সামান্য সহায়সম্বল বিক্রি ও জমানো টাকা এবং সংবাদপত্রের পাঠক, টেলিভিশনের দর্শক, সমাজের হূদয়বান ও বিত্তবান ব্যক্তিদের সহায়তায় এত দিন সৌরভের চিকিৎসা চলেছে। খরচ হয়েছে প্রায় সাত লাখ টাকা। সৌরভের মামা মো. নূর কাইয়ুম জানান, ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের অধ্যাপক এম এ মান্নান জানিয়েছেন, সৌরভ এখন অনেকটা সুস্থ। পুরোপুরি সুস্থ করতে আরও এক বছর মেইনটেন্যান্স থেরাপি দিতে হবে। এ জন্য প্রয়োজন অন্তত ৬০ হাজার টাকা। সৌরভের মা ও মামা আজ নিঃস্ব। এখনো তাঁদের একমাত্র ভরসা দেশের হূদয়বান ও বিত্তবান ব্যক্তিদের আর্থিক সহযোগিতা। আমরা সবাই আরও একবার এগিয়ে এলে পুরোপুরি সুস্থ হতে পারে সৌরভ। সাহায্য পাঠানোর ঠিকানা: মিসেস ফিরোজা বেগম, সঞ্চয়ী হিসাব নম্বর: ১৬৩৭৩, সোনালী ব্যাংক, পরশুরাম শাখা, ফেনী। মোবাইল: ০১৭১৭৯৩৮০২১। বিজ্ঞপ্তি।