সৌহার্দ্য ও সম্প্রীতির মধ্য দিয়ে পথ চলার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌহার্দ্য ও সম্প্রীতির মধ্য দিয়ে পথ চলতে নবীন শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী। গতকাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের শিক্ষার্থীদের প্রবেশিকা অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। গতকাল রোববার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে ২০১২-১৩ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সমঞ্চান) শ্রেণীর শিক্ষার্থীদের প্রবেশিকা অনুষ্ঠানের আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। উপাচার্য মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা জিল্লুর রহমান সিদ্দিকী। অনুষ্ঠান পরিচালনা করেন উপ-রেজিস্ট্রার (শিক্ষা-১) মোহামঞ্চদ আলী। অনুষ্ঠানে রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক বিভিন্ন অনুষদ ও ইনস্টিটিউটের শিক্ষার্থীদের পাঠদানের জন্য উপাচার্য, ডিন ও পরিচালকদের কাছে উপস্থাপন করলে তাঁরা শিক্ষার্থীদের বরণ করে নেন। জিল্লুর রহমান সিদ্দিকী বলেন, অনেক স্বপ্ন ও প্রত্যাশা নিয়ে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন। তাঁদের সেই প্রত্যাশা পূরণ করতে হবে। পারস্পরিক প্রীতি ও বন্ধুত্বের চর্চার মধ্য দিয়ে সবাইকে এগিয়ে যেতে হবে। উপাচার্য বলেন, সফল মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে ক্লাস পরীক্ষার পাশাপাশি সৃজনশীল শিল্প-সংস্কৃতির চর্চা করতে হবে।