সৌহার্দ্য বিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বান্দরবানে আওয়ামী লীগের প্রার্থী বীর বাহাদুর মামা সম্পর্কের বিএনপি প্রার্থী সাচিংপ্রু জেরীর (ডানে) সঙ্গে কোলাকুলি করছেন। মনোনয়নপত্র জমা দেওয়ার আগে গতকাল সকালে উজানীপাড়া বৌদ্ধবিহারে।  প্রথম আলো
বান্দরবানে আওয়ামী লীগের প্রার্থী বীর বাহাদুর মামা সম্পর্কের বিএনপি প্রার্থী সাচিংপ্রু জেরীর (ডানে) সঙ্গে কোলাকুলি করছেন। মনোনয়নপত্র জমা দেওয়ার আগে গতকাল সকালে উজানীপাড়া বৌদ্ধবিহারে। প্রথম আলো

রাজনীতিতে দুজন প্রতিদ্বন্দ্বী হলেও তাঁদের পারিবারিক শ্রদ্ধা-স্নেহের সম্পর্ক চিড় ধরেনি কখনো। গতকাল বুধবারও মনোনয়নপত্র দাখিলের আগে সে সম্পর্ক অটুট রয়েছে দেখা গেছে। তাঁরা হলেন জাতীয় সংসদ বান্দরবান-৩০০ আসনের আওয়ামী লীগের সাংসদ প্রার্থী বীর বাহাদুর উশৈসিং ও বিএনপির প্রার্থী সাচিংপ্রু জেরী। পারিবারিক সম্পর্কে বীর বাহাদুরের মামা সাচিংপ্রু জেরী।
জানা গেছে, গতকাল মনোনয়নপত্র দাখিল করতে যাওয়ার আগে বীর বাহাদুর ও সাচিংপ্রু জেরী দুজনেই জেলা শহরের উজানীপাড়া বৌদ্ধবিহারে গিয়েছিলেন। সেখানে বীর বাহাদুর মামা জেরীর পা ছুঁয়ে প্রণাম করে আশীর্বাদ চেয়েছেন। সাচিংপ্রু জেরীও পরমস্নেহে প্রতিদ্বন্দ্বী ভাগনের মাথায় হাত বুলিয়ে দিয়েছেন।
ভাগনের জন্য কী আশীর্বাদ করেছেন জানতে চাইলে হাসিমুখে প্রথম আলোকে সাচিংপ্রু জেরী বলেন, রাজনৈতিক সম্পর্ক আর পারিবারিক সম্পর্ক ভিন্ন বিষয়। তা ছাড়া রাজনীতিতে বীর বাহাদুরের প্রতিষ্ঠা পাওয়ার পেছনে তাঁরও অবদান আছে। নির্বাচনে যা-ই হোক বীর বাহাদুর সেই অবদান কখনো ভোলেননি।