স্কটল্যান্ডে ইউনূস সামাজিক ব্যবসা কেন্দ্র চালু
নোবেলজয়ী মুহম্মদ ইউনূসের নামে সামাজিক ব্যবসা ও স্বাস্থ্য কেন্দ্র (ইউনূস সেন্টার ফর সোশ্যাল বিজনেস অ্যান্ড হেলথ) চালু করেছে স্কটল্যান্ডের গ্লাসগো ক্যালডোনিয়ান ইউনিভার্সিটি। গত সোমবার আনুষ্ঠানিকভাবে এই কেন্দ্র করা চালু হয়েছে। ক্ষুদ্রঋণ এবং স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন সামাজিক সমস্যার সমাধান বিষয়ে গবেষণা কার্যক্রম পরিচালনার উদ্দেশে এই সেন্টার প্রতিষ্ঠা করা হয়েছে। এই প্রতিষ্ঠানের প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন ব্রিটেনের স্বাস্থ্যবিষয়ক শীর্ষ অর্থনীতিবিদ অধ্যাপক ক্যাম ডোনাল্ডসন।সেন্টারের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ‘মার্কেট অ্যান্ড হেলথ ইন দ্য হোম অব অ্যাডাম স্মিথ অ্যান্ড ইউনূস’ শীর্ষক উদ্বোধনী বক্তৃতা দেন ডোনাল্ডসন। আধুনিক অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ গ্লাসগোতে পড়াশোনা করেন এবং সেখানেই শিক্ষকতা করতেন আর ইউনূস সামাজিক ব্যবসা ধারণার প্রবক্তা।অনুষ্ঠানে মুহম্মদ ইউনূসকে অ্যাডাম স্মিথের দ্য থিওরি অব মোরাল সেন্টিমেন্ট বইয়ের দুষ্প্রাপ্য প্রথম সংস্করণের একটি কপি উপহার দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পামেলা গিলিস। ক্যালডোনিয়ান বিশ্ববিদ্যালয়ে চলতি বছরের প্রথম দিকে ‘ইউনূস চেয়ার’ প্রতিষ্ঠা করা হয়। বিজ্ঞপ্তি।