স্কটল্যান্ডের জাদুঘরে পল্লিফোন কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্কটল্যান্ডের এডিনবরায় জাতীয় জাদুঘরের নতুন গ্যালারিতে বাংলাদেশের একটি কর্মসূচি স্থান পেয়েছে। ৮ জুলাই এই জাদুঘরের বিজ্ঞান ও প্রযুক্তি গ্যালারিতে গ্রামীণ টেলিকমের ‘পল্লিফোন কর্মসূচি’র একটি প্রদর্শনী আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ইউনূস সেন্টারের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। স্কটল্যান্ডের জাতীয় জাদুঘর কর্তৃপক্ষ গত বছর ফেব্রুয়ারিতে ‘পল্লিফোন কর্মসূচি’ সম্পর্কে তাদের জাদুঘরে প্রদর্শনের জন্য গ্রামীণ টেলিকমের সঙ্গে যোগাযোগ করে। গ্রামীণ টেলিকম জাদুঘরকে এ বিষয়ে কিছু কেস স্টাডি, নিউজলেটার, গাইড বই এবং এই কর্মসূচিতে অংশ নেওয়া একজন নারীর (১৯৯৭ থেকে ২০০০ সাল পর্যন্ত নিজের ফোন ব্যবসা পরিচালনা করতে গিয়ে ব্যবহৃত) বিভিন্ন সরঞ্জাম পাঠায়। গ্রামীণ টেলিকম ১৯৯৭ সালের ২৬ মার্চ পল্লিফোন কর্মসূচিটি শুরু করে।
বিজ্ঞপ্তি