প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী চার জুন সব জেলা ও শিল্পঘন অঞ্চলে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করার ঘোষণা দিয়েছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)। স্কপের চেয়ারম্যান শফিউদ্দিন আহমেদ ও সদস্য সচিব এক যুক্ত বিবৃতিতে জানিয়েছেন, আন্তর্জাতিক শ্রম আইন কনভেনশন ৮৭ ও ৯৮ অনুসারে দেশে শ্রম আইন প্রণয়ন, ট্রেড ইউনিয়ন করার অধিকার প্রদান, জাতীয় নূন্যতম মজুরি আট হাজার টাকা করা ও শ্রমিকের নিরাপত্তা দেওয়ার দাবিতে এসব কর্মসূচি অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।