স্কলাসটিকা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্কলাসটিকার উদ্যোগে শিক্ষক ও সুপারভাইজারদের চার দিনব্যাপী কর্মশালা ও প্রশিক্ষণ গতকাল মঙ্গলবার শেষ হয়েছে। বিশ্বায়নের যুগে কর্মক্ষেত্রে তরুণদের দক্ষতা বাড়ানো, সমাজে ইতিবাচক অবদান রাখা এবং উন্নত মূল্যবোধ প্রদর্শনের প্রয়োজনীয়তার প্রতি গুরুত্ব আরোপ করে এই বিশেষায়িত কর্মসূচির আয়োজন করা হয়। যুক্তরাজ্যের জেনারেল গ্লোবাল প্রজেক্টের আওতায় টনি ব্লেয়ার ফেইথ ফাউন্ডেশনের পরিচালনায় এই কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালাটি দুই ধাপে পরিচালনা করা হয়। গত সোমবার ও গতকাল ছিল শেষ পর্যায়। গুলশানের অরোরা ইন্টারন্যাশনাল স্কুল মিলনায়তনে আয়োজিত এই কর্মশালায় স্কলাসটিকা ছাড়াও সানবিমস স্কুল, স্যার জন উইলসন স্কুল, আগা খান স্কুল, আমেরিকান স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল স্কুল ও সাউথ ব্রিজ স্কুলের শিক্ষক ও সুপারভাইজাররা অংশ নেন।
বিজ্ঞপ্তি।