স্কলাসটিকা স্কুলের পুনর্মিলনী আজ
‘শিক্ষায় সৃজনশীলতায় শীর্ষে’ স্লোগানে ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষে বছরব্যাপী কর্মসূচি নিয়েছে স্কলাসটিকা স্কুল৷ আজ শনিবার স্কুলের উত্তরা সিনিয়র শাখা প্রাঙ্গণে সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনীর মাধ্যমে কর্মসূচির উদ্বোধন হবে৷ এতে খেলাধুলা, ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে৷
গতকাল স্কুলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্কলাসটিকা স্কুলের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে জুনিয়ার শাখাগুলোতে কার্নিভ্যাল ও শিক্ষকদের প্রশিক্ষণ৷ বছরব্যাপী এই প্রশিক্ষণে বাংলা ও ইংরেজি মাধ্যমে বিভিন্ন স্কুলের শিক্ষকেরা অংশ নেবেন৷ এ ছাড়া এই কর্মসূচিতে রয়েছে বাংলা রচনা প্রতিযোগিতা, রবীন্দ্রনাথ ঠাকুরের মুক্তধারা ও উইলিয়াম শেক্সপিয়ারের টেমপেস্ট নাটক মঞ্চায়ন এবং বিশেষ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে৷ এতে দেশের বিভিন্ন অঞ্চলের স্কুলের ক্রিকেট দল অংশ নেবে৷ বিজ্ঞপ্তি