স্কলাসটিকায় জাতিসংঘ মডেলের সম্মেলন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্কলাসটিকা স্কুলের মিরপুর শাখায় গতকাল বৃহস্পতিবার থেকে তিন দিনব্যাপী জাতিসংঘ মডেলের সম্মেলন শুরু হয়েছে। ‘বিশ্বে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে যুদ্ধ ও সহিংসতার বিরুদ্ধে ঐক্য’ শিরোনামে এ সম্মেলনের আয়োজন করে স্কলাসটিকা মডেল ইউনাইটেড ন্যাশন সোসাইটি৷ এতে ঢাকা ও চট্টগ্রামের ২৫টি স্কুলের ২৭০ জন প্রতিনিধি অংশ নেয়।
স্কুলের এসটিএম মিলনায়তনে আয়োজিত সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেইলি স্টারের সহযোগী সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহেদুল আনাম খান। এ সময় তিনি বলেন, বিশ্বে অশান্তির মূলে রয়েছে অন্যায়-অবিচার। তা দূর করা না গেলে পৃথিবীব্যাপী শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। শাহেদুল আনাম খান আরও বলেন, সহিংসতা ও শান্তির জন্য একটি গোষ্ঠীকে দোষারোপ করে লাভ নেই। বরং ন্যায়বিচার প্রতিষ্ঠা করা হলেই বিশ্বে শান্তি ফিরে আসবে।
অনুষ্ঠানে স্কুলের সিনিয়ির ভাইস প্রিন্সিপাল ফারাহ সোফিয়া আহমেদ ও সম্মেলনের সভাপতি এ এস এম রেদওয়ান হায়দার বক্তব্য দেন। বিজ্ঞপ্তি।