স্কলাসটিকায় নাট্যানুষ্ঠান শেষ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্কলাসটিকা স্কুলের উত্তরা সিনিয়র শাখার দুই দিনব্যাপী বার্ষিক নাট্যানুষ্ঠান গতকাল শুক্রবার শেষ হয়েছে। স্কুলের নাটক ও সংগীত ক্লাবের উদ্যোগে জর্জ অরওয়েলের অ্যানিমেল ফার্ম-এর বাংলা রূপান্তর করা নাটকটি মঞ্চস্থ করা হয়।
স্কুলের এসটিএম মিলনায়তনে আয়োজিত নাট্যানুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইটিআইয়ের প্রেসিডেন্ট ও নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার ও অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা। আরও বক্তৃতা দেন স্কুলের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল (অব.) কায়সার আহমেদ।
কাজী তৌফিকুল ইসলাম ইমনের নির্দেশনায় নাটকে নবম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীরা নটকে অংশ নেয়। বিভিন্ন চরিত্রে অভিনয়ে করেছে শাহেদ সামি, বিজেত্রী প্রিয়ভাষিণী রশিদ, মোনালিসা মুনিয়া, বীভব রশিদ, জায়মা জাহান, তাজরিন বিনতে জামাল, ইবতিদুল আলম প্রমুখ। বিজ্ঞপ্তি।