স্কলাসটিকায় ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা
প্রভাতফেরি, পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে স্কলাসটিকা স্কুলের বিভিন্ন শাখায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে।
উত্তরার সিনিয়র শাখার স্কুল প্রাঙ্গণে স্থাপিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষাশহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিবসের অনুষ্ঠান শুরু হয়। এরপর আলোচনা সভায় ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার এস এম মোস্তাক আহমেদ খান, স্কুলের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল (অব.) কায়সার আহমেদ বক্তব্য দেন। সংগীত, নৃত্য ও আবৃত্তি অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে খোন্দকার রাশকিন তাসনিম, মুনজেরিন হোসেন, লুবাবা জুবাইদা হাসান প্রমুখ অংশ নেন।
মিরপুর শাখায় পুঁথিপাঠের আসরের পর দেশাত্মবোধক গান, নাচ, আবৃত্তি ও গীতিনাট্যের মধ্য দিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। শেষে বাংলা হাতের লেখা, আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
ধানমন্ডি জুনিয়র শাখায় নাচ, গান ও আবৃত্তি পরিবেশন করে স্কুলের কেজি ওয়ান ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীরা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুহম্মদ জাফর ইকবাল।
এই তিন শাখার পাশাপাশি অন্যান্য শাখায়ও একই ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্কুল প্রাঙ্গণ সাজানো হয় বর্ণমালা দিয়ে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক ও অভিভাবকেরা অংশ নেন। বিজ্ঞপ্তি