স্কাই মার্শাল মোতায়েনের প্রস্তাব পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গি হামলার আশঙ্কার পরিপ্রেক্ষিতে ভারতীয় হাইকমিশন ও বিমানে ‘স্কাই মার্শাল’ (উড্ডয়নকালে বিমানে অস্ত্রধারী বিশেষ নিরাপত্তারক্ষী) মোতায়েনের জন্য ভারতের প্রস্তাব পরীক্ষা-নিরীক্ষা করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশ পাওয়ার পরই স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। গতকাল বৃহস্পতিবার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হকের সভাপতিত্বে ‘জঙ্গিবাদ প্রতিরোধ ও প্রতিকার’ শীর্ষক পঞ্চম সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা জানান। তিনি বলেন, ভারত তাদের নিরাপত্তার জন্য এ প্রস্তাব দিয়েছে তাদের চিন্তাভাবনা থেকে। ঢাকায় ভারতীয় হাইকমিশন, অন্যান্য স্থাপনা ও ভারতীয় বিমানে জঙ্গিরা নাশকতামূলক তত্পরতা চালাতে পারে—গোয়েন্দা সূত্রের এমন তথ্যের ভিত্তিতে সাম্প্রতিক সময়ে নিজস্ব উদ্যোগে নিরাপত্তাব্যবস্থা নেওয়ার কথা বিবেচনা করছে ভারত। এ ব্যাপারে অনুমতি চেয়ে সম্প্রতি বাংলাদেশের কাছে চিঠি লিখেছে ভারতীয় কর্তৃপক্ষ।