স্কাউট ক্যাম্প
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘সবার জন্য স্কাউটিং’ স্লোগান নিয়ে গাজীপুর সদর উপজেলার বাহাদুরপুর রোভার স্কাউট প্রশিক্ষণকেন্দ্রে গতকাল সোমবার থেকে চার দিনব্যাপী প্রথম ইংলিশ মিডিয়াম স্কাউট ক্যাম্প শুরু হয়েছে।স্কাউট সূত্রে জানা গেছে, স্কাউট ক্যাম্পে ঢাকার পাঁচটি ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্রছাত্রী ও শিক্ষকেরা অংশ নিয়েছেন। অংশগ্রহণকারী স্কাউট প্রশিক্ষণার্থীরা প্রতিদিন হাইকিং, পাইওনিয়ারিং, কার্নিভাল, উড ক্রাফটিং, ক্যাম্প ফায়ারিংসহ বিভিন্ন চ্যালেঞ্জিং কর্মকাণ্ডে অংশ নেবে।