প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের সরিষাবাড়ীতে গতকাল মঙ্গলবার সকালে কাব হলিডে উপলক্ষে উপজেলা স্কাউটের উদ্যোগে দিনব্যাপী এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্কাউট সূত্রে জানা গেছে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফ্লোরা বিলকিস জাহান। সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মো. রোকনুজ্জামান। প্রশিক্ষণে উপজেলার ৩০টি সরকাির প্রাথমিক বিদ্যালয়ের ২১০ জন কাব সদস্য (শিক্ষার্থী) অংশগ্রহণ করে। এতে কাব আইন, কাব প্রতিজ্ঞা, আইন নৃত্য, প্রাথমিক প্রতিবিধান প্রভৃতি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।