স্কাউট প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক জাতীয় স্কাউট প্রশিক্ষণকেন্দ্রে গতকাল বৃহস্পতিবার আন্তর্জাতিক স্কাউট প্রশিক্ষণ কোর্সের (সিএটি) উদ্বোধন করা হয়েছে।বাংলাদেশ স্কাউটসের ব্যবস্থাপনা ও এশিয়া প্যাসিফিক আঞ্চলিক স্কাউটসের সহযোগিতায় সাত দিনব্যাপী ওই কোর্সের আয়োজন করা হয়। এতে এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সদস্যদেশ থেকে ৭৫ জন অংশ নিচ্ছেন।উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার মো. আবুল কালাম আজাদ। প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ স্কাউটসের সভাপতি ও সাবেক সচিব মো. আবদুল করিম। অন্যদের মধ্যে এশিয়া প্যাসিফিক আঞ্চলিক অ্যাডাল্ট সাপোর্ট সাব-কমিটির চেয়ারম্যান ম্যাক ওয়াই সিং বক্তব্য দেন।