প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘শান্তি ও সমৃদ্ধ দেশ গড়তে স্কাউটিং’ শীর্ষক স্লোগান নিয়ে বগুড়ায় শেষ হয়েছে পাঁচ দিনব্যাপী স্কাউট সমাবেশ। শহরের জিলা স্কুল ও আলতাফুন্নেছা খেলার মাঠে ৯৬টি তাঁবুতে পাঁচ দিন ধরে অবস্থান করা স্কাউটেরা এই সমাবেশে অংশ নেয়। সমাবেশে স্কাউটসদের জঙ্গিবাদ ও মাদকমুক্ত দেশ গড়ার আহ্বান জানিয়ে বক্তব্য দেন বগুড়ার জেলা প্রশাসক আশরাফ উদ্দিন, পুলিশ সুপার আসাদুজ্জামান, বগুড়া চেম্বার অব কমার্সের সভাপতি এবং জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাছুদুর রহমান, জেলা শিক্ষা কর্মকর্তা গোপাল চন্দ্র সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সুফিয়া নাজিম, জিলা স্কুলের প্রধান শিক্ষক রমজান আলী আকন্দ প্রমুখ।