স্কাউট সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ে সপ্তম জেলা স্কাউট সমাবেশ শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে পাঁচ দিনব্যাপী এই সমাবেশের উদ্বোধন করেন ঠাকুরগাঁও-১ আসনের সাংসদ রমেশ চন্দ্র সেন। জেলার ৮০টি শিক্ষাপ্রতিষ্ঠানের স্কাউটরা এই সমাবেশে যোগ দিয়েছে। সমাবেশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জহুরুল ইসলাম। স্কাউটদের উদ্দেশে বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহা. সাদেক কুরাইশী, স্কাউটের সহকারী কমিশনার মাহাবুবুর রহমান, অরুণাংশু দত্ত, বালক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আখতারুজ্জামান প্রমুখ। আগামী ১ এপ্রিল পাঁচ দিনব্যাপী এই সমাবেশ শেষ হবে।