স্কাউটদের দীক্ষা ও তাঁবু জলসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বিরামপুর উপজেলার বিরামপুর কলেজে গতকাল সোমবার রোভার স্কাউটদের দীক্ষা ও তাঁবু জলসার আয়োজন করা হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত বক্তারা সমৃদ্ধ সমাজ গড়তে স্কাউটিংয়ের ভূমিকা নিয়ে কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি ও দিনাজপুর-৬ আসনের সাংসদ শিবলী সাদিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মো. ফরহাদ হোসেন।
প্রধান অতিথি বলেন, স্কাউটিংয়ের দীক্ষা একজন শিক্ষার্থীকে মাদক, কুসংস্কার ও ধর্মান্ধতা থেকে দূরে রাখে। স্কাউটের শিক্ষা ব্যক্তির চরিত্র গড়ার পাশাপাশি পরিবার ও সমৃদ্ধ সমাজ গড়তে ভূমিকা পালন করে। তাই সমৃদ্ধ জাতি ও দেশ গড়তে প্রতিটি শিক্ষার্থীর স্কাউটিংয়ের দীক্ষা নেওয়া প্রয়োজন।
শুভেচ্ছা বক্তব্য দেন কলেজের সাবেক উপাধ্যক্ষ ও রোভার স্কাউট লিডার এ কে এম শাহজাহান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এস এম মনিরুজ্জামান আল মাসউদ, বিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) এ এস এম হাফিজুর রহমান, পৌর মেয়র লিয়াকত আলী সরকার এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খায়রুল আলম। কলেজের উপাধ্যক্ষ অদ্বৈত কুমার অনুষ্ঠানটি সঞ্চালন করেন।