স্কাউটস উপজেলা ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘স্কাউটিং হোক সুন্দর সমাজ বিনির্মাণের অঙ্গীকার’ স্লোগান সামনে রেখে লালমনিরহাটের হাতীবান্ধায় গতকাল বৃহস্পতিবার স্কাউটস মেলা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাংসদ মোতাহার হোসেন হাতীবান্ধাকে স্কাউটস উপজেলা ঘোষণা দেন। উপজেলা স্কাউটসের আয়োজনে গতকাল বিকেলে হাতীবান্ধা এস এস উচ্চবিদ্যালয় মাঠে ওই স্কাউটস মেলা হয়। এর উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জেলা স্কাউটসের সভাপতি রেজাউল আলম সরকার। পরে উপজেলা স্কাউটসের সভাপতি ও ইউএনও মাহবুবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা হয়। বক্তব্য দেন জেলা প্রশাসক হাবিবুর রহমান, উপজেলা চেয়ারম্যান লিয়াকত হোসেন, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোসলেম উদ্দিন, অধ্যক্ষ সরওয়ার হায়াত খান প্রমুখ। পরে উপস্থিত স্কাউটস সদস্যদের শপথবাক্য পাঠ করানো হয়।