স্কাউটস ক্যাম্প
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শেরপুরে জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ উপলক্ষে চার দিনব্যাপী স্কাউটস ক্যাম্প শেষ হয়েছে। গত শুক্রবার রাত সাড়ে আটটায় ক্যাম্প ফায়ারের মধ্য দিয়ে এই ক্যাম্প শেষ হয়। শহরের মজিবর রহমান মজনু বালিকা বিদ্যালয়ে এই ক্যাম্পের আয়োজন করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ও বাংলাদেশ স্কাউটস। সমাপনী অনুষ্ঠানে শেরপুর ডি জে হাইস্কুলের প্রধান শিক্ষক আখতার উদ্দিন সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন পৌরসভার মেয়র আবদুস সাত্তার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্কাউটসের কমিশনার শাহজামাল সিরাজী। এ ক্যাম্পে ৫০ জন শিক্ষার্থীর পাশাপাশি ১০ জন প্রশিক্ষক স্কাউটস লিডার অংশ নেন।