প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘স্কাউটিং হোক সুন্দর সমাজ বিনির্মাণের অঙ্গীকার’ স্লোগান সামনে রেখে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় স্কাউটস দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার হাতীবান্ধা এস এস স্কুল অ্যান্ড টেকনিক্যাল কলেজ মাঠ প্রাঙ্গণে হাতীবান্ধা উপজেলা শাখা স্কাউটসের আয়োজনে আনন্দ শোভাযাত্রা, জাতীয় ও স্কাউটস পতাকা উত্তোলন এবং আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সাংসদ মোতাহার হোসেন। পরে হাতীবান্ধা উপজেলা স্কাউটসের সভাপতি ও ইউএনও সৈয়দ এনামুল কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন লিয়াকত হোসেন, তৈয়ব আলী, হাসান আতিকুর রহমান প্রমুখ।