স্কাউটস প্রশিক্ষণকেন্দ্রে নৌবাহিনীর টর্পেডো বোট হস্তান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক জাতীয় স্কাউট প্রশিক্ষণকেন্দ্রে গতকাল শনিবার বাংলাদেশ নৌবাহিনীর একটি টর্পেডো বোট বাংলাদেশ স্কাউটসকে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। বাংলাদেশ নৌবাহিনীর পক্ষে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশনস) রিয়ার অ্যাডমিরাল এম ফরিদ হাবিব, এনডিসি, পিএসসি, বিএন ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বোটটি হস্তান্তর করেন। বাংলাদেশ স্কাউটসের পক্ষে সাবেক মুখ্য সচিব ও বাংলাদেশ স্কাউটসের সভাপতি মো. আবদুল করিম বোটটি গ্রহণ করেন।