স্কাউটস সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার কেরানীগঞ্জে চতুর্থ উপজেলা স্কাউটস সমাবেশ গত শুক্রবার সন্ধ্যায় নয়াবাজার উচ্চবিদ্যালয়ে শুরু হয়েছে। চার দিনব্যাপী স্কাউটস সমাবেশের উদ্বোধন করেন কেরানীগঞ্জের ইউএনও আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান। উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও স্কাউট কমিশনার মাজেদা সুলতানা, ঢাকা অঞ্চল স্কাউটসের ভারপ্রাপ্ত সম্পাদক মো. কুতুবউদ্দিন, উপজেলা স্কাউটস সম্পাদক বাবুল হোসেন, নয়াবাজার উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল বারেক প্রমুখ। সমাবেশে উপজেলার ২৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২১৬ জন স্কাউটস অংশ নিচ্ছে।