স্কাউটস সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জ সদর উপজেলা স্কাউটসের উদ্যোগে গতকাল রোববার থেকে তিন দিনব্যাপী স্কাউটস সমাবেশ শুরু হয়েছে। সদর উপজেলার মঙ্গলকাটা উচ্চবিদ্যালয়ে এই সমাবেশ হচ্ছে। এতে ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১১৭ জন স্কাউটস অংশ নিয়েছে। রোববার সকালে সমাবেশের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন খন্দকার। অনুষ্ঠানে বক্তব্য দেন জাহাঙ্গীরনগর ইউপির চেয়ারম্যান মো. আবদুল কাদির প্রমুখ।