প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নড়াইলের লোহাগড়া উপজেলা স্কাউটসের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে লোহাগড়া পাইলট উচ্চবিদ্যালয় মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউএনও সেলিম রেজা। সম্মেলন শেষে লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম রেজাকে সভাপতি এবং লোহাগড়া পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃত্যুঞ্জয় কুমার দাসকে সম্পাদক করে উপজেলা স্কাউটসের ২৮ সদস্যবিশিষ্ট কমিটি গঠিত হয়। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ ফয়জুল আমীর। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহীদুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা লুৎফর রহমান প্রমুখ।