স্কাউটসের ওয়ার্কশপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় বাংলাদেশ স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে ১০-১২ জুন ত্রয়োদশ জাতীয় মাল্টিপারপাস ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার ওয়ার্কশপের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোতাহার হোসেন। ওয়ার্কশপে দেশের বিভিন্ন অঞ্চল ও জাতীয় পর্যায়ের ১৫০ জন কর্মকর্তা অংশ নেন। ওয়ার্কশপে সর্বসম্মতিক্রমে ১০টি সুপারিশ ও ওয়ার্কশপ ঘোষণা অনুমোদন করা হয়।