স্কাউটসের কাউন্সিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ স্কাউটসের আড়াইহাজার উপজেলার ত্রিবার্ষিক কাউন্সিল ২০১৬ গতকাল সোমবার অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টায় মুক্তিযোদ্ধা এস এম মাজহারুল হক মিলনায়তনে এ কাউন্সিল হয়। কাউন্সিলের প্রথম পর্বে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটসের উপজেলা সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন। প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সাংসদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজালাল মিয়া, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান বেগম জোসনা খাতুন, স্কাউটস ঢাকা অঞ্চলের পরিচালক শাকিলা ইয়াছমিন, উপজেলা স্কাউটস কমিশনার মো. লোকমান হোসেন প্রমুখ।