স্কাউটসের কাউন্সিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ স্কাউটসের মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার ত্রিবার্ষিক কাউন্সিল গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। বিকেলে সদরের বালিকা বিদ্যালয়ের মিলনায়তনে কাউন্সিলের প্রথম পর্বে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ার হোসেন। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ স্কাউটসের উপজেলা সভাপতি ও ইউএনও মোহাম্মদ শাহীন হোসেন। বিশেষ অতিথি ছিলেন খুলনা অঞ্চলের স্কাউটসের সহকারী পরিচালক দয়াময় হালদার, জেলা কাব লিডার মাসুদুর রহমান, এ কে এম নাসিরুল ইসলাম, রিয়াজুর রহমান প্রমুখ। পরে সদরের আর এস কে এইচ ইনস্টিটিউশনের সহকারী শিক্ষক মো. আনোয়ার হোসেন শাহীন সম্পাদক ও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলীমুজ্জামানকে কমিশনার করে ১২ সদস্যের কমিটি গঠন করা হয়।