প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার মাতুয়াইলের শিশু-মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউটে গতকাল রোববার ছয় মাসব্যাপী কমিউনিটিভিত্তিক স্কিলড বার্থ অ্যাটেনডেন্ট প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) অর্থায়নে মিডওয়াইফদের আয়োজিত এ প্রশিক্ষণের আয়োজনকারী প্রতিষ্ঠান স্বাস্থ্য অধিদপ্তর ও শিশু-মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউট।প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রধান অতিথি চিকিৎ সক এ বি এম জাহাঙ্গীর আলম। সভাপতিত্ব করেন শিশু-মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক অধ্যাপক এস এম শাহনাওয়াজ বিন তবিব।এ সময় উপস্থিত ছিলেন সাইদুর রহমান, নাজনীন কবীর, ঈশিতা হোসেন চৌধুরী, সঞ্জয় কুমার, আকতার জাহান প্রমুখ। বিজ্ঞপ্তি।