স্কিলস কম্পিটিশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারিগরি শিক্ষা অধিদপ্তরের স্কিলস অ্যান্ড ট্রেনিং অ্যানহ্যান্সমেন্ট প্রজেক্টের উদ্যোগে এবং ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের আয়োজনে ইনস্টিটিউটের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে গতকাল রোববার স্কিলস কম্পিটিশন অনুষ্ঠিত হয়েছে। বেলা ১০টার দিকে স্কিলস কম্পিটিশনের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ আনোয়ার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ আনোয়ারুল কবির, কম্পিউটার টেকনোলজির প্রধান মাজহারুল আমিন, শরীরচর্চা শিক্ষক আনোয়ার হোসেন প্রমুখ। ক্যাম্পাসে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ইনস্টিটিউটের ছয়টি টেকনোলজির শিক্ষার্থীদের উদ্ভাবিত ২৪টি প্রজেক্ট উপস্থাপন করা হয়। এর মধ্যে পাওয়ার টেকনোলজি বিভাগ প্রথম, মেকানিক্যাল টেকনোলজি বিভাগ দ্বিতীয় এবং সিভিল বিভাগ তৃতীয় স্থান অধিকার করে।