স্কিলস কম্পিটিশন ২০১৬ আয়োজনে চাকরি ডটকম ও স্টেপ চুক্তি সই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষা মন্ত্রণালয়ের স্কিলস অ্যান্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্ট (স্টেপ) আয়োজিত স্কিলস কম্পিটিশন ২০১৬-এর ক্যারিয়ার পার্টনার হিসেবে কাজ করবে অনলাইন ক্যারিয়ার পোর্টাল চাকরি ডটকম। এ বিষয়ে গত সোমবার রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত কারিগরি শিক্ষা অধিদপ্তরে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

বাংলাদেশ সরকার, বিশ্বব্যাংক ও কানাডা সরকারের আর্থিক সহায়তায় এ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। স্টেপ প্রকল্পের প্রকল্প পরিচালক মো. ইমরান ও চাকরি ডটকমের হেড অব বিজনেস মো. রেদওয়ান-উল-হক নিজ নিজ পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এই অনুষ্ঠানে স্টেপ প্রকল্পের মো. জিল্লুর রহমান, মো. সাখাওয়াৎ হোসেন খান, মোহাম্মদ আলমগীর হোসেন, রবীন্দ্রনাথ মাহাত, মো. আতিকুল ইসলাম ও মনজুর মোর্শেদ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।