স্কিলস কম্পিটিশনে আহসানউল্লাহ ইনস্টিটিউট বিজয়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলু থেকে পরিবেশবান্ধব প্লাস্টিক তৈরির প্রকল্প দেখিয়ে কারিগরি দক্ষতাসংক্রান্ত প্রতিযোগিতা ‘স্কিলস কম্পিটিশন-২০১৪’-এ প্রথম পুরস্কার পেলেন আহসানউল্লাহ কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার কাকরাইলে আইডিইবি ভবনে প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে তাঁদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
এ ছাড়া কার্বন ডাই-অক্সাইড হ্রাসকরণ পদ্ধতি ও বাসার নিরাপত্তায় মুঠোফোনের ব্যবহারসংক্রান্ত প্রকল্প দেখিয়ে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় হওয়া ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ও ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের হাতেও তুলে দেওয়া হয় পুরস্কার। পুরস্কার হিসেবে তাঁদের দেওয়া হয় অর্থ, ক্রেস্ট ও সনদ৷
কারিগরি শিক্ষা অধিদপ্তরের গৃহীত স্কিলস অ্যান্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্ট-এর উদ্যোগে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ-২০১৪-এর আওতায় গত ২৯ মার্চ থেকে তিনটি পর্যায়ে এ প্রতিযোগিতা শুরু হয়। প্রথম আলো জবস এ প্রতিযোগিতা অনুষ্ঠানের ক্যারিয়ার পার্টনার।