স্কিলস কম্পিটিশনের প্রথম পর্ব অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ সরকার, বিশ্বব্যাংক এবং কানাডিয়ান সিডার আর্থিক সহায়তায় ও কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতায় ‘স্কিলস কম্পিটিশন ২০১৪’-এর প্রথম পর্ব গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। সারা দেশের ৯১টি সরকারি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
দেশ, সময় ও বর্তমান চাকরির বাজারের চাহিদার পরিপ্রেক্ষিতে ‘স্কিল কম্পিটিশন অ্যান্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট’ প্রকল্পের আওতায় এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। সারা দেশ থেকে নির্বাচিত প্রতিষ্ঠানের প্রায় দুই লাখ শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতায় শিক্ষার্থীরা এক হাজারের বেশি উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করেন। সৃজনশীলতার ভিত্তিতে প্রতিটি প্রতিষ্ঠান থেকে সেরা তিনটি নতুন উদ্ভাবনী প্রকল্প নির্বাচন করা হয়েছে।
আগামী ১৯ এপ্রিল সারা দেশে ১১টি স্থানে নির্বাচিত নতুন প্রকল্পগুলো প্রদর্শিত হবে। আগামী মে মাসে জাতীয় পর্যায়ে চূড়ান্ত প্রতিযোগিতা ঢাকায় অনুষ্ঠিত হবে। স্কিলস কম্পিটিশন ২০১৪-এর ক্যারিয়ার পার্টনার প্রথম আলো জবস। বিস্তারিত তথ্য জানতে দেখুন www.step-dte.gov.bd বা www.prothom-alojobs.com। বিজ্ঞপ্তি।