স্কুল উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষি বিভাগের সমন্বিত খামার ব্যবস্থাপনা (আইএফএমসি) প্রকল্পের আওতায় চলতি আমন মৌসুমে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ভেলাতৈড় হাজিপাড়া গ্রামে গতকাল বৃহস্পতিবার ‘কৃষক মাঠ স্কুল’ উদ্বোধন করা হয়েছে। স্কুল উদ্বোধন উপলক্ষে সকাল ১০টায় এক সভা হয়। সভার প্রধান অতিথি উপজেলা কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদ এর উদ্বোধন করেন। সভায় কৃষক মাঠ স্কুলের ৫০ জন কিষান-কিষানি সদস্য উপস্থিত ছিলেন। সভায় অন্যান্যের মধ্যে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহরিয়ার হোসেন, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা রশিদুল আলম, স্কুল সহায়তাকারী নুরুল ইসলাম, মালতী রানী প্রমুখ বক্তব্য দেন।