প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের কাটাখালী বাজারে গতকাল বুধবার দুপুরে সদ্যনির্মিত কাটাখালী প্রি-ক্যাডেট স্কুলের (বাংলা মাধ্যম) উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি সালাহ উদ্দিন চৌধুরী। অন্যদের মধ্যে জেলা পরিষদ সদস্য ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান হাসান ইমাম চৌধুরী, গোয়ালন্দ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বদরুদ্দোজা শুভ, দেবগ্রাম ইউপি চেয়ারম্যান আতর আলী সরদার, ছোটভাকলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান চৌধুরী, চৌধুরী মাহাবুব হোসেন বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইব্রাহিম মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি