স্কুল উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কবি নজরুল বিশ্ববিদ্যালয় স্কুল নামে একটি বিদ্যালয় উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহীত উল আলম আনুষ্ঠানিকভাবে এটি উদ্বোধন করেন। পরে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়। বিদ্যালয়টিতে আপাতত প্লে গ্রুপ থেকে থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত পাঠদান করা হবে। পাঁচজন শিক্ষক পাঠদান করবেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষই বিদ্যালয়টি পরিচালনা করবে।