স্কুল-কলেজে ছাত্র রাজনীতি বন্ধ করা উচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যারিস্টার রফিক-উল হক বলেছেন, দেশের স্কুল-কলেজে ছাত্ররাজনীতি বন্ধ করা উচিত। শিক্ষার্থীরা পড়াশোনা শেষ করার পর যদি তাদের কেউ রাজনীতি করতে চায়, তাহলে করবে। গাজীপুরের কালিয়াকৈর উপজেলা পরিষদ মিলনায়তনে গতকাল শুক্রবার সকালে প্রগতিশীল ফোরামের উদ্যোগে আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘লেখাপড়া শিখে কখনো বাবা-মা ও নিজের দেশকে ভুলে যাবে না। তোমরা সৎভাবে বাঁচার চেষ্টা করবে। যারা সৎ জীবন যাপন করে, তারা যেকোনো পরিস্থিতিতে মাথা উঁচু করে থাকতে পারে।’প্রগতিশীল ফোরামের সভাপতি শহীদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর-১ আসনের সাংসদ আ ক ম মোজাম্মেল হক। অন্যদের মধ্যে বক্তব্য দেন আইনজীবী বেলায়েত হোসেন, হেলাল উদ্দিন, মজিবুর রহমান, জায়েদা নাছরিন, বায়েজিদ হোসেন ও ইঞ্জিনিয়ার লিয়াকত হোসেন। পরে চলতি বছর এইচএসসি ও এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্য থেকে ১৮ জনকে ১০ হাজার টাকা করে ‘এস এম নজরুল ইসলাম বৃত্তি’ প্রদান করা হয়।