স্কুল-কলেজে ছাত্রীদের জন্য আলাদা টয়লেট রাখার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের স্কুল, কলেজ ও মাদ্রাসায় ছাত্রীদের জন্য আলাদা টয়লেট করার নির্দেশ দিয়েছে সরকার। গতকাল বুধবার এ বিষয়ে একটি পরিপত্র জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
পরিপত্রে ছাত্রীদের ঋতুকাল নিয়ে কথা বলতে একজন শিক্ষিকাকে দায়িত্ব দিতেও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দেওয়া হয়।
বাংলাদেশ ন্যাশনাল বেইজলাইন সার্ভের ২০১৪ সালের এক প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে পরিপত্রে বলা হয়, বাংলাদেশে প্রতি ১৮৭ জন শিক্ষার্থীর জন্য একটি টয়লেট থাকলেও শিক্ষাপ্রতিষ্ঠানের টয়লেটগুলোর ৪৫ শতাংশ বন্ধ থাকে।
পরিপত্রে টয়লেট পরিষ্কার রাখার ওপর জোর দেওয়া হয়।