স্কুল-কলেজের ছুটি ১৪ জুলাই থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রমজান ও ঈদ উপলক্ষে সরকারি ও বেসরকারি স্কুল-কলেজে আবার ছুটি বাড়ল। ছুটি কমানোর সিদ্ধান্তের দুই দিনের মাথায় আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক আদেশে বলা হয়েছে, এখন এই ছুটি শুরু হবে ১৪ জুলাই।

দুই দিন আগে ২৭ জুলাই থেকে ছুটি শুরু হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

শিক্ষা মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, ঢাকা ও অন্যান্য মহানগরের যানজটসহ সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ১৪ জুলাই থেকে ছুটির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১২ আগস্ট পর্যন্ত ছুটি থাকবে।