স্কুল ক্যাম্পেইন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাল্যবিবাহ রোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে গতকাল বৃহস্পতিবার সকালে গাজীপুরের কালিয়াকৈরের ভাওমান টালাবহ মডেল হাইস্কুল ও শেওরাতলী ভুবনেশ্বরী বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত এ স্কুল ক্যাম্পেইনে সভাপতিত্ব করেন উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা রিক্তা বেগম। বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) সিরাজুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মাসুদুর রহমান প্রমুখ।