প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীর ভাষাশহীদ সালাম স্টেডিয়ামে জাতীয় পর্যায়ের স্কুল ক্রিকেট প্রতিযোগিতায় গতকাল সোনাগাজীর বক্তারমুন্সী মোয়াজ্জেম হোসেন উচ্চবিদ্যালয় ফেনী সরকারি পাইলট হাইস্কুলকে ২ উইকেটে পরাজিত করেছে। ফেনী সরকারি পাইলট হাইস্কুল প্রথমে ব্যাট করতে নেমে সব কটি উইকেট হারিয়ে ১০৩ রান সংগ্রহ করে। জবাবে বক্তারমুন্সী মোয়াজ্জেম হোসেন উচ্চবিদ্যালয় ৮ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছায় ১০৭।